কিছুদিন আগে আমার ম্যাকবুকে বাংলা কিবোর্ড ইন্সটল করেছি। ম্যাকিন্টোশে বাংলা লিখতে বেশ ভালোই লাগে। কিন্তু একটা সমস্যায় পড়লাম, বাংলা লিখতে গেলেই মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ড পরিবর্তন করতে হচ্ছে! কিবোর্ড সেটিংসে গিয়ে দেখি শর্টকাট আরেকটার সাথে মিশে গিয়ে ঝামেলা করছে; পরিবর্তন করতে পারছি না। পরে এটাসেটা ঘাটাঘাটি করে জানতে পারলাম ডাবল ক্লিক করেই শর্টকাট পরিবর্তন করা যায়!
- প্রথমে একদম উপরের বাম কোণা থেকে এপল আইকনে () ক্লিক করুন
- System Preferences-এ ক্লিক করুন
- এবার ক্লিক করুন Keyboard-এ
- এবার Keyboard Shortcuts -ট্যাবে ক্লিক করুন
- বাম থেকে নির্বাচিত করুন Keyboard & Text Input
- এবার ডানে দেখুন শেষের দিকে Select the previous input source নামে একটি চেকবক্স আছে; ঐটি নির্বাচিত করুন। যদি কিবোর্ট সেটিংস পরিবর্তন করতে চান; তবে ডাবল ক্লিক করুন এবং যা শর্টকাট হিসেবে চান তা কিবোর্ড থেকে চাপুন।
- ব্যাস! হয়ে গেলো আপনার কিবোর্ট শর্টকার্ট পরিবর্তন।



