আজকে আলোচনা করবো রাইসকুকারে কিভাবে দুম করে খিচুরী রান্না করা যায়।
যা যা দরকার:
- দুই কাপ চাল
- দুই কাপ মসুরির ডাল
- এক টেবিল চামচ ঘি (না থাকলে সয়াবীন তেল দিয়েও চলবে)
- পরিমান মত লবণ (আমি এক চা চামচ লবণ ব্যবহার করি)
- দুইটা কাঁচা মরিচ (আপনি বেশি ঝাল খেতে পছন্দ করলে আরো একটা কি দুইটা)
- এক চিমটি হলুদ
- এক টেবিল চামচ রসুন বাঁটা
প্রথমে দুই কাপ চাল আর দুই কাপ মসুরির ডাল রাইসকুকারের পাত্রে নিয়ে নিন। এবার ভালো করে ধুয়ে নিন। এরপর এতে পরিমান মতো পানি নিন। লক্ষ্য রাখবেন প্রায় এক ইঞ্চি পরিমান পানি যেন বেশি থাকে। এবার এতে লবণ, ঘি, হলুদ, রসুন বাঁটা কাঁচা মরিচ ঢেলে দিন এবং রাইসকুকারে বসিয়ে চালু করে দিন। ব্যাস, কিছুক্ষনের মধ্যে আপনার খিচুরী তৈরি!
× আপনার ইচ্ছে হলে আলাদা স্বাদের জন্য সাথে ছোট ছোট টুকরো করা সবজি, বা ডিম মিশিয়ে দিতে পারেন।



