সহজ করে মুরগি রান্না!

Chicken Curry with vegetable

প্রবাসে এসে প্রথম যে ঝামেলায় পড়েছি, সেটা হচ্ছে রান্না বান্না! ঢাকায় থাকতে আমার খুন্তি ডিম ভাজা পর্যন্তুই সীমাবদ্ধ ছিলো। কিন্তু এখানে সবকিছুই নিজেরই করা লাগে। জুতা কালি থেকে শুরু করে বিছানা করা পর্যন্ত! :(
প্রথম প্রথম রান্না করতে সময় লাগতো পাক্কা ১ ঘন্টা! পরে বন্ধু শওকতের সহজ পরামর্শ কাজে আসলো:
উপকরণ:
১. পিঁয়াজ (৩টা),
২. রসুন বাটা (১চা চামচ),
৩. আদা বাটা (১চা চামচ),
৪. মরিচ (গুঁড়া – ১চা চামচ বা কাঁচা মরিচ – ৫-৬টা ঝালের উপর নির্ভর করে),
৫. হলুদ গুঁড়া (১/২ চা চামচ বা আরেকটু কম)
৬. রান্না করার তেল (আন্দাজ মত)
৭. মুরগির মাংস – ১কেজি

প্রণালী: এবার মাংস ভাল করে ধুয়ে রান্না করার পাত্রে নিন। সব উপকরণ ঢেলে দিন। ভালো করে নাড়াচাড়া করুন। সবকিছু ঠিকমতো মিশে গেলে চুলায় বসিয়ে দিন মধ‍্যম আঁচে। ১৫ থেকে ২০ মিনিটের মাথায় রান্না তৈরি! :)

Tags:

No comments yet.

Leave a Reply

*