আরএসএস ফিড বর্তমানে ইন্টারনেট জগতে একটি তুমুল জনপ্রিয় পদ্ধতি। এতে করে সবসময় আপডেটেড খবর পাওয়া যায়। বিশাল বিশাল সব ওয়েব পোর্টাল ব্রাউজ করার প্রয়োজন হয় না। যে ওয়েব সাইটের আপডেটেড খবর জানা দরকার সেই ওয়েবসাইটের আরএসএস সাবস্ক্রাইব করলেই হয়।
এর রিডারে গিয়ে একে ইচ্ছে মতো সাজানো যায়। যেমন পাঠক ইচ্ছে করলে শুধুই হেডলাইন বা প্রথম প্যারার স্বল্প কিছু লাইন রিডার প্রদর্শন করবে। আর এটি দেখেই পাঠক বোঝে নিতে পারেন কোনটি তার পড়ার প্রয়োজন আর কোনটি নয়।
আরএসএস পদ্ধতি এখনকার বেশিরভাগ আন্তর্জাতিক মানের ওয়েবসাইটে ব্যবহার হয়। খবর প্রদানকারী ওয়েবসাইটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ন। উদাহরন দেখতে এখানে ক্লিক করুন।
আরএসএস রিডার হিসেবে বর্তমানে ফায়ারফক্স সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার। এর নিজস্ব রিডারতো রয়েছেই, সেই সাথে আরো পাওয়া যায় বিভিন্ন আরএসএস রিডার এক্সটেনশন।



Hi waiting for your post in Bangla Global Voices.
আর এস এস সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কোন সাইটে আর এস এস এড করা যায় কিভাবে?
@আশরাফ:
আপনি Firefox বা Maxthon দিয়ে করে খুব সহজেই আরএসএস ফিড ব্যবহার করতে পারবেন। নামী-দামী ওয়েবসাইটের প্রায় সবগুলোতেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়।
অন্য সফটওয়্যার ব্যবহার করতে চাইলে RSS free software লিখে গুগল করুন।
আপনার ব্লগটি পড়লাম। অনেক উপকারি তথ্য আছে। ভাল লাগলো আর আমার ব্লগ দেখারও আমন্ত্রন রইলো।
http://gmedia.net.ms
এটি ব্লগস্পট-এ লেখা হলেও আমি নিজের পছন্দের এই ডোমেইন নেম ব্যাবহার করি।
ধন্যবাদ।
ওয়াহিদ রুম্মন।