ওয়েবে সিনেমার ট্রেইলার

নতুন নতুন ছবির ট্রেইলার দেখার মজাই আলাদা। কিন্তু ছবির ট্রেইলার খুঁজতে গিয়ে মানুষ খুব বিব্রত হয়! কেননা, কোম্পানী থেকে ছাড়া সিনেমার ট্রেইলার দেখতে গেলে অনেক ওয়েবসাইট রীতিমতো টাকাই চেয়ে বসে! তবে এই ট্রেইলারগুলো যদি বৈধভাবে ফ্রি পাওয়া যায়, আর সেটি যদি হয় হাই কোয়ালিটির তবে তো কথাই নেই। পৃথিবী বিখ্যাত কোম্পানী এপল তাদের ওয়েবসাইটে বিশ্বের নাম করা প্রায় সব সিনেমা প্রস্তুতকারক কোম্পানীর ট্রেইলরগুলো তাদের ওয়েবসাইটে রেখেছে। প্রতিদিনই আপডেট ও ক্রমশঃ ভারী হচ্ছে তাদের এই ট্রেইলার ডেটাবেজ।
এপলের সাইট থেকে সিনেমার ট্রেইলার দেখতে হলে কম্পিউটারে এপল কোম্পানীর নাম করা সফটওয়্যার কুইক টাইম ইন্সটল থাকতে হবে। যেহেতু এখানে রয়েছে কোয়ালিটির ব্যপার, তাই এই কোম্পানী পরামর্শ দেয় কুইকটাইম আপডেট ছাড়ার সাথে সাথে ব্যবহারকারী যেন তা তাদের কম্পিউটারে ইন্সটল করে ফেলে। এখানে উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারী যদি কুইকটাইমের ফ্রি ভার্সনটি ইন্সটর করে তবে তারা শুধু ট্রেইলার দেখতে পারবে; ডাউনলোড করতে হলে কুইকটাইমের প্রো ভার্সনটি কিনে নিতে হবে। ওয়েব সাইটের ঠিকানা হচ্ছে: http://www.apple.com/trailers/

3 Responses to “ওয়েবে সিনেমার ট্রেইলার”

  1. Rezwan August 28, 2006 2:31 am
    #

    Dear Shohag,

    Thanks for your nice articles. You have a wonderful blog.

    I would appreciate if you could also write in http://www.somewhereinblog.net, the bangla blogging platform ‘Bandh Bhanger Awaz’.

    Please let me know if you are interested in writing some reviews of this bangla blogging platform for some local newspapers. I will be able to feed you with some information and help you get published. Kindly mail me, I would really be honored.

  2. Zaman September 11, 2006 11:53 am
    #

    আপনার লেখাটি চমৎকার হয়েছে। ধন্যবাদ।

  3. মৌ September 12, 2006 9:10 am
    #

    সত্যিই চমৎকার একটি সাইট। আমার HD অপশনটি বেশি পছন্দ হয়েছে।

Leave a Reply

*